Posts

Showing posts with the label দেশবিদেশ

দক্ষিণ-এশিয়ায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার সর্বাধিক।

Image
Bangladesh has the highest death rate of covid-19 in south Asia. বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও মৃতের সংখ্যা তুলনামূলক বেশি। আজ ৫ এপ্রিল নিচের ডাটা আজকের তারিখ মতে। কোনো নির্দিষ্ট দেশে মৃত্যুহার নির্ণয়ের উপায় হলো (মৃতের সংখ্যা÷মোট আক্রান্ত সংখ্যা) × ১০০ বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের তাহলে মৃত্যুহার দাড়ায় ১০.২৩% যা অন্যান্য দক্ষিণ এশিয়ার থেকে ঢের বেশি। ভারতে মোট আক্রান্ত ৩৩৭৪ জন আর মারা গেছে ৭৯ জন মৃত্যুহার ২.৩৪%। ঐদিকে পাকিস্তানে আক্রান্ত ২৮৯৯ আর মারা গেছে ৪৫ জন মৃত্যুহার দাড়ায় ১.৫৫%।শ্রীলঙ্কা তে মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন আর মৃত্যু ঘটেছে ৫ জনের তাহলে শ্রিলঙ্কার মৃত্যুহার দাড়ায় ২.৮৭%। নেপাল, ভূটান ও মালদ্বীপে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনে। যথাক্রমে ৯ জন,৫জন ও ১৯ জন আক্রান্ত হয়েছে। শেয়ার করে সকলকে জানিয়ে দিন বর্তমান অবস্থা। ঘরে থাকুন, সাবান দিয়ে হাতধৌত করুন, কাশি শিষ্টাচার ও সামাজিক দূরত্ব মেনে চলুন।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রয়কৃত অন্যতম তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল

Image
মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ আয়তনে বিশাল একটি দেশ। এটি আয়তনে পৃথিবীর তৃতীয় বৃহত্তমদেশ। এর আয়তন প্রায় সম্পূর্ণ ইউরোপ মহাদেশের সমান! কিন্তু শুরুতে আমেরিকার আয়তন বা আকার এত বিশাল ছিলো না। উপরে ছবিতে লুইজিয়ানা অঞ্চল ও নিচের ছবিতে আলাস্কা অঞ্চলের মানচিত্র  শুরুতে এর আয়তন ছিলো ৮৯২,১৩৫ বর্গমাইল। ফ্রান্স,স্পেন,রাশিয়া থেকে জমি কিনে ও মেক্সিকোর থেকে জমি দখল করে আমেরিকা দৈত্যাকৃতি লাভ করেছে। আমেরিকা বহু টেরিটোরি বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে। তবে আজকে সন থেকে বড় ক্রয়কৃত অঞ্চলগুলো সম্পর্কেই আলোচনা করা হবে। আমেরিকা লুইজিয়ানা, ফ্লোরিডা ও আলাস্কা এই তিনটি রাজ্য বা প্রদেশ যথাক্রমে ফ্রান্স স্পেন ও রাশিয়ার কাছে থেকে ক্রয় করেছিলো। নিচে এ নিয়ে বলা হলো। ফ্রান্সের থেকে লুইজিয়ানা লুইজিয়ানা বিশাল একটি অঞ্চল। এটিই আমেরিকার প্রথম ক্রয়কৃত অঞ্চল। এটি প্রায় আয়তনে প্রারম্ভিক যুক্তরাষ্ট্রের সমান ছিলো। এটি ১৮০৩ সালে ফ্রান্সের কাছে থেকে প্রায় ১ কোটি ৫০ লক্ষ মার্কিন ডলারে ক্রয় করেছিলো আমেরিকা। এর আয়তন ৮২৭,৯৮৭ বর্গমাইল। তৎকালীন সময়ে এই জমির করায়ত্ত্ব ছিলো ফ্রেন্স সম্রাট নেপোলিয়ন ...

মেলানেশিয়া অঞ্চল পরিচিতি

Image
মেলানেশিয়া হলো ওশেনিয়া মহাদেশের অন্তর্ভুক্ত একটি অঞ্চল। ওশেনিয়া মহাদেশকে পাঁচটি অঞ্চলে বিভক্ত করার হয় তার মধ্যে মেলানেশিয়া অন্যতম একটি। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশ ছাড়াও কয়েকটি দেশের অঞ্চল রয়েছে। মেলানেশিয়া অঞ্চলে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে পাঁচটি।যথাঃ পাপুয়া নিউ গিনি, ফিজি,ভানুয়াতু,সোলোমন দ্বীপপুঞ্জ ও পূর্ব তিমুর [সূত্র : উইকিপিডিয়া ]। তাছাড়া ফ্রান্সের অধিভুক্ত দ্বীপ নিউ ক্যালিডোনিয়া এখানে অবস্থিত।  এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার কিছু অঞ্চলও এই মেলানেশিয়ায় অবস্থিত। নির্দিষ্টভাবে বললে ওয়েস্ট নিউগিনি অঞ্চল ও মালুকু মেলানেশিয়া তে অবস্থিত। নিউ গিনি দ্বীপ থেকে পলিনেশিয়া আর ওদিকে মাইক্রোনেশিয়া পর্যন্ত বিস্তৃত এই অঞ্চল। এটিও একটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। মেলানেশিয়া শব্দটি প্রথম ব্যাবহার করে ১৮৩২ সালে ফ্রেন্স নাবিক জুলস ডুমন্ট। তিনি মনে করেছিলেন এখানকার জনগোষ্ঠি পলিনেশিয়া অথবা মাইক্রোনেশিয়া থেকেই উদ্ভুত।  মেলানেশিয়া শব্দটি গ্রীক শব্দ থেকে এসেছে। যার অর্থ কৃষ্ণ বর্ণের লোক। যদিও ইউরোপিয়ানরা এই অঞ্চলকে বর্ণ দিয়া বিবেচিত করেন না শুদুমাত্র বিচিত্র অঞ্চল বলেই বিবেচনা করেন। ...