Posts

Showing posts with the label প্রবাহ

দক্ষিণ-এশিয়ায় বাংলাদেশে করোনায় মৃত্যুহার সর্বাধিক।

Image
Bangladesh has the highest death rate of covid-19 in south Asia. বাংলাদেশে করোনাভাইরাসের আক্রান্ত সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পেলেও মৃতের সংখ্যা তুলনামূলক বেশি। আজ ৫ এপ্রিল নিচের ডাটা আজকের তারিখ মতে। কোনো নির্দিষ্ট দেশে মৃত্যুহার নির্ণয়ের উপায় হলো (মৃতের সংখ্যা÷মোট আক্রান্ত সংখ্যা) × ১০০ বাংলাদেশের মোট আক্রান্তের সংখ্যা ৮৮ জন আর মৃত্যু হয়েছে ৯ জনের তাহলে মৃত্যুহার দাড়ায় ১০.২৩% যা অন্যান্য দক্ষিণ এশিয়ার থেকে ঢের বেশি। ভারতে মোট আক্রান্ত ৩৩৭৪ জন আর মারা গেছে ৭৯ জন মৃত্যুহার ২.৩৪%। ঐদিকে পাকিস্তানে আক্রান্ত ২৮৯৯ আর মারা গেছে ৪৫ জন মৃত্যুহার দাড়ায় ১.৫৫%।শ্রীলঙ্কা তে মোট আক্রান্তের সংখ্যা ১৭৪ জন আর মৃত্যু ঘটেছে ৫ জনের তাহলে শ্রিলঙ্কার মৃত্যুহার দাড়ায় ২.৮৭%। নেপাল, ভূটান ও মালদ্বীপে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনে। যথাক্রমে ৯ জন,৫জন ও ১৯ জন আক্রান্ত হয়েছে। শেয়ার করে সকলকে জানিয়ে দিন বর্তমান অবস্থা। ঘরে থাকুন, সাবান দিয়ে হাতধৌত করুন, কাশি শিষ্টাচার ও সামাজিক দূরত্ব মেনে চলুন।

করোনা ভাইরাস ও বর্তমান বিশ্ব।

Image
করোনা ভাইরাস বিশ্বব্যাপী ভয়ঙ্কর আকার ধারণ করেছে, রূপ নিয়েছে মহামারীতে। এই মূহূর্তে করোনা নামক দাবানলে জ্বলছে পুরো বিশ্ব। যারা কিনা পৃথিবীর বুকে মহাপরাক্রমশালী বলে চিহ্নিত করোনা যেনো তাদেরই আগে নাকানিচুাবানী দিচ্ছে। তবে ধীরে ধীরে প্রবেশ করছে স্বল্প আয়ের দেশ গুলোতে। সহজেই অনুমেয় যে যদি কোনোভানে স্বল্প-আয়ের দেশ যেমন বাংলাদেশে যদি এই মহামারীটি প্রবেশ করে তাহলে কি অবস্থা হতে পারে। করোনা ভাইরাস শুধু নাম বদলে কোভিড-১৯ ই হয় নি বিজ্ঞানীরা ধারণা করছেন এটি মিউটেশনের ফলে আরো শক্তিশালী হচ্ছে। কোনো কোনো গবেষণা বলছে কোভিড-১৯ গ্রীষ্মে টিকতে পারবে না আবার কোনোটি বলছে পারবে। কোনো গবেষণা বলছে এটিতে শুধু ঝুকিতে আছে বৃদ্ধরা আবার আজকেই দেখা গেলো স্প্যানিশ ফুটবল দলের কোচ ফ্রান্সিসকো গার্সিয়া একুশ বছর বয়সে করোনায় মৃত্যু বরণ করলেন। এত ধুয়াশার মাঝে কোনো তথ্যই যেনো বিশ্বাস করা যায় না। এ পর্যন্ত চায়নাতে ৪০০০ এরও বেশি মানুষ মারা গেছে করোনা ভাইরাসের তাণ্ডবে আর ইতালি যেনো দ্বিতীয় মৃত্যুপুরী সেখানে ২৫০০+ এরও বেশি মানুষ মারা গেছে। করোমার ভয়াবহতা এতটাই যে পৃথিবীর বাঘা বাঘা লোক বা ইম্পর্টেন্ট পার্সোনরাও এর জন্য ঘ...

মার্কেটপ্লেসে আয়ের সেরা পাঁচটি কাজ

Image
অনলাইনে ক্যারিয়ার গড়তে সবাই ঝুকছে ফ্রিল্যান্সিং এর দিকে। আর নিজের ভার্চুয়াল প্রোডাক্ট বিক্রি করতে বেছে নিচ্ছে অনলাইন মার্কেটপ্লেস। নির্দিষ্ট কাজের প্রতি দক্ষতা লক্ষ্য অটুট আর ধৈর্য থাকলেই সহজেই নিজের স্বপ্নের শেখরে পৌছানো সম্ভব।  মার্কেটপ্লেসে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। আপনি এই মার্কেটপ্লেসগুলি ঘাটেই দেখতে পারেন কত রকমের কাজ সেখানে পাওয়া যায়। সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেসের কাতারে রয়েছে ফাইভার (Fiverr),ফ্রিল্যান্সার (  freelancer),আপওয়ার্ক ( upwork) ইত্যাদি। নিজে এমন সেরা সাতটি কাজ দেয়া হলো যেগুলো তুলনামূলক সহজ। এগুলোর থেকে যেকোনো একটি নিয়ে শুরু করতে পারেন আপনার অনলাইন আয়ের যাত্রা। # ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং বর্তমানে প্রতিনিয়ত প্রায় সবকাজের জন্যই একটি ওয়েবসাইটের প্রয়োজন। আর এই প্রয়োজনবোধ থেকেই ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন পরে। ওয়েবসাইট তৈরি করার সহজ ও সহজলভ্য হলো কোনো সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সাইট দ্বারা। আর ওয়ার্ডপ্রেস হলো সবথেকে সহজ  আর বিখ্যাত সিএমএস। তাই সবাই ঝুকে থাকে এর দিকে। আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে সুন্দর ওয়েবসাইট ডিজাইন ক...

করোনা ভাইরাসের নতুন নাম কোভিড-২০১৯

Image
Novel coronavirus 2019 became COVID-2019  বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অফিশিয়ালি নোভেল করোনা ভাইরাস ২০১৯ এর নাম পরিবর্তন করে রেখেছে কোভিড-২০১৯ (COVID-2019)। COVID-2019 মানে হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ ২০১৯ নোভেল অর্থ হচ্ছে অভিনব বা নতুন যার মানে হচ্ছে নতুন করোনা ভাইরাস। করোনা ভাইরাস কোনো নির্দিষ্ট ভাইরাস নয় বরং এটি ভাইরাস গ্রুপ। আমাদের যে সর্দি হয় এর জন্যও করোনা ভাইরাসের কোনো না কোনো ভাইরাস দায়ী তবে সেটা কোভিড-২০১৯ নয়। WHO কেনো করোনা ভাইরাসের নাম পরিবর্তন করলো? এর উত্তরের বলা যায় এই নাম পরিবর্তন করা WHO এর গাইডলাইনের মধ্যে পরে। ২০১৫ সালে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা এবং খাদ্য ও কৃষি সংস্থার সাথে একটি বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গাইডলাইন প্রণয়ণ করেন। গাইডলাইনে বলা হয়েছে যে ভাইরাসটির নাম এমন হতে পারবে না যে যাতে এটি কোনো ভৌগলিক স্থান, প্রাণী কিংবা কোনো জাতির নামের সাথে মিলে যায়। যার জন্য দ্বন্দের বা বৈষম্যের সৃষ্টি হতে পারে। ব্যাবসা বাণিজ্যেও এর বড় ধরণের প্রভাব দেখা দিতে পারে। ভাইরাসের নাম এমন হওয়া যাবে না যে জাতে কোনো দেশের পর্যটন, বাণিজ্য কিংবা সংস্কৃতিতে প্রভাব না ফে...