যে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ আপনি শুধুমাত্র গুগল সার্চের মাধ্যমেই করতে পারেন
গুগল আধুনিক মানবজীবনে বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। মানবজীবন করে দিয়েছে আরো সহজ। ইন্টারনেট জগৎই যেন স্বার্থক হয়েছে গুগলের জন্য। আপনার জীবন আরো সহজ,স্বাচ্ছন্দ্য এবং সময় বাঁচাতে গুগল প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবনী নিয়ে আত্মপ্রকাশ করছে। গুগল সার্চ হলো আপনি google.com লেখার পর ব্রাউজারে যে পেইজ শো করে সেটি। সার্চ বারে লিখে খোজ করাই গুগল সার্চ। আপনার দৈদন্দিন জীবনের গুরুত্বপূর্ণকাজ কে সহজ করার দায়িত্ব যেন গুগল নিজ মাথা পেতে নিয়েছে। আপনি গুগলে সব তথ্যগত সমস্যা সমাধান গুগলেই সমাধান সম্ভব। আজকে এমন পাঁচটি ট্রিক শেয়ার করা হবে। বড়বড় সংখ্যা গুগলের দ্বারা বানান বা উচ্চারণ করিয়ে নিন গুগল সার্চের মাধ্যমে আপনি বড় বড় সংখ্যা উচ্চারণ কিংবা বানান করিয়ে নিতে পারেন।ধরুন, 9999999 এই সংখ্যাটির উচ্চারণ কি হবে? বানানই বা কেমন হবে? আপনি চট করে গুগলের সার্চ বারে আপনার সংখ্যাটি লিখে '=' চিহ্ন দিয়ে English লিখুন। যেমন 999999=english এটি লিখে সার্চ দিলেই আপনার কাঙখিত রেজাল্ট পেয়ে যাবেন। ক্যালকুলেটর হিসেবে ব্যাবহার করতে পারেন গুগল সার্চ কে আপনি ক্যালকুলেটর হিসেবেও ব্যাবহার করতে পারে...